মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের মুখে নোংরা ভাষা মানায় না: ড. কামালকে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের আচরণের কথা উল্লেখ করে বলেছেন, এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না।

তিনি বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রথমে তিনি কুষ্টিয়া জনসভায় কথা বলেন। কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো।

তিনি বলেন, আমরা গত ১০ বছরে দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। এক কথায় বলবো দেশের মানুষ ভালো আছে। আগামীতে আরও ভালো থাকতে এবং সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24