মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

আপিলে আফরোজার মনোনয়নপত্র বৈধ, অবৈধ আমানের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছে কমিশন।

মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আফরোজা ও আমানের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন আজ শনিবার এই আদেশ দেয়। নির্বাচন কমিশনের এই আদেশের ফলে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।

আমান উল্লাহ আমান ঢাকার-২ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা আমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। দণ্ড থাকার কারণে আমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ঋণ খেলাপির কারণে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা।

ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে আজ নির্বাচন কমিশন আফরোজার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24