মার্চ ২৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

জনগণের রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে।

শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। শহর আওয়ামী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।

হানিফ বলেন, বিএনপি প্রতিদিনই বলছেন এই নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা আজিজ মার্কা নির্বাচন কমিশনের ওপর। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভাল আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র।

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে সে বিষয়ে মাথা না ঘামিয়ে মির্জা ফখরুল সাহেব নিজের আসনে জয়লাভ করতে পারবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান।

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা ও শহর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24