মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

ঠাকুরগাঁওয়ে টাকার মালা পরিয়ে মির্জা ফখরুলকে বরণ

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়ে দিলেন এলাকাবাসী। এসময় মির্জা ফখরুল জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ দৃশ্য দেখা যায়।

সভায় মির্জা ফখরুলের উপস্থিত হওয়ার সাথে সাথে ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে উঠার পরপরই স্থানীয় কয়েকজন এলাকাবাসী টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।

পরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব, জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের দিন সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে; এরপর ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন; আর গণনা শেষে ভোটের ফল নিয়ে আসবেন। তা না হলে পাল্টে দিতে পারে; পাল্টে যেতে দিবেন না। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠেছে; এই জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরাজিত হবে এবং ধানের শীষের বিজয় হবে।

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official