মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

বিএনপির ইশতেহার বছরের সেরা ‘কৌতুক’: ওবায়দুল কাদের

বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন, যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গেই চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনো বাস্তবতা নেই।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, এগুলো নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে, যার কোন বাস্তবতা নেই। এ সময় তিনি বিএনপির নির্বাচনের ইশতেহারকে এ বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24