মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

ভোটগ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা-মিছিলের ওপর নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ শুক্রবার এক তথ্য বিবরণীতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব হতে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে আগামী বছরের ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কোন নির্বাচনী এলাকায় যে কোন ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এছাড়া, কোন ভোটার বা নির্বাচনী কাজের দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোন অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।

এছাড়া কোন ব্যক্তি উক্ত বিধানাবলী লঙ্ঘন করলে তিনি ন্যূনতম দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24