মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

মাহমুদুর রহমান মান্নার বছরে আয় ৬ লাখ টাকা

বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনে বিএনপির প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্নার পক্ষে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মাঝে ধানের শীষকে জয়ী করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। ধানের শীষ নিয়ে জয় পাওয়ার আশায় বগুড়া শীবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে সাক্ষাৎ করছেন এবং দোয়াও চাইছেন।

এদিকে মাহমুদুর রহমান মান্না হলফনামায় লিখেছেন তার বাৎসরিক আয় ৬ লাখ টাকা। পেশা হিসেবে লিখেছেন রাজনীতি, ব্যবসা, লেখক, কলামিস্ট। তিনি শিক্ষা জীবনে অর্থনীতিতে বিএ অনার্স করেছেন। তার বাবা আফসার উদ্দিন আহমেদ ও মা মেহের আখতার।

বগুড়া নির্বাচন কর্মকর্তাদের কাছে জমা দেয়া হলফনামায় তিনি লিখেছেন, ব্যবসা থেকে বাৎসরিক ৬ লাখ টাকাও আয় হলেও কোনো কৃষি জমি নেই। তার উপর নির্ভরশীলদের বাড়ি বা দোকান ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, সুনামগঞ্জে খালি জায়গার ভাড়া বাবদ আয় দেখানো হয়েছে মোট ৫ লাখ ৮৩ হাজার ১৬৭ টাকা। মান্নার নগদ টাকা রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯১৫ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২১ লাখ ৯৬ হাজার ২১৩ টাকা। আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে তার নামে ১০ হাজার ৫৭৭ টাকা আর স্ত্রীর নামে জমা আছে ৮ হাজার ২৮২ টাকা।

হলফনামায় তিনি আরও উল্লেখ করেছেন, ২০ হাজার টাকায় কেনা শেয়ার অর্জনকালীন মূল্য দাঁড়িয়েছে ২০ লাখ টাকা আর স্ত্রীর এক লক্ষ্যধিক টাকার শেয়ার। তার নিজের নামে কোনো স্থায়ী আমানতে বিনোয়গ না থাকলেও স্ত্রীর বিনিয়োগ করা আছে ১৫ লাখ টাকা। তার নিজের নামে আসবাবপত্র ৪৮ হাজার, স্বর্ণ ৫ তোলা, ইলেকট্রনিক্স ৬২ হাজার, স্ত্রীর নামে  ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ১৫ তোলা স্বর্ণ, আসবাবপত্র ৪৮ হাজার, স্বর্ণ ৫ তোলা, ইলেকট্রনিক্স ১ লাখ ২০ হাজার টাকা। হলফনামায় ঢাকার ওয়ারীতে জমিসহ ভবন এবং  সুনামগঞ্জের সদরপু মৌজায় ০.৪২ একর ও ঘোলঘর মৌজায় ০৭ শতক জমির কথা উল্লেখ করা হয়েছে।

হলফনামা এর আগে আরও কয়েকবার জমা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবার হলফনামা জমা দিয়ে জয়ের দেখা পাননি। এবার আগামী সংসদ নির্বাচনের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মান্না বগুড়া-২ শিবগঞ্জ আসনে নির্বাচন করছেন। এই নির্বাচনে মার্কা বদল হয়ে হয়েছেন ধানের শীষের প্রার্থী। এবারের ধানের শীষের প্রার্থী হিসেবে হলফনামা দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24