মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

রাঙ্গাবালীতে জেলে ট্রলারে অগ্নিকান্ড আহত ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে জেলে ট্রলারে কেরোসিন স্টোভ বিস্ফোরণে মো.কাদের শিকদার (৩৭) মো.মোশারফ (৪০) নামে দুই জেলে আহত হয়। জানা যায়, ঘটনাটি, সোমবার উপজেলার সোনার চর নদীতে মাছ শিকারে যাওয়া ইঞ্জিন চালিত ট্রলারে রাতের খাবারের জন্য রান্না করেন এ সময় কেরোসিন স্টোভে বিস্ফোরণ ঘটে। এতে কাদের শিকদার অগ্নিদগ্ধ হয়। তাকে বাঁচাতে এসে মোশারফ ও অগ্নিদগ্ধ হয়। এ সময় একটি ট্রলারের জেলেরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহত কাদের অবস্থা গুরুত্বর হওয়ায় বরিশাল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। স্থানীয়রা জানায়, কাদের শিকদার চরমোন্তাজ ইউনিয়নে তার পরিবার কে নিয়ে বসবাস করে তার নিজ মালিকানা একটি জেলে ট্রলার আছে সেই ট্রলার নিয়ে সোমবার মাছ ধরতে যায় কাদের সহ আরো তিন জন। অগ্নিদগ্ধ হওয়া কাদের শিকদারের বাড়ি বাউফল থানার ধুলিয়া ইউনিয়নে। আহত মোশারফের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে।,

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official