মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে: জাতিসংঘ মহাসচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ভয়, জোড় ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

এক বিবৃতিতে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে এই আহ্বান জানান তিনি।

অ্যান্টোনিও গুতেরেসের লেখা বিবৃতিতে আরো বলা হয়, ভোটাধিকার প্রয়োগে সব বাংলাদেশি নাগরিক, নৃগোষ্ঠী এবং নারীসহ সবার নিরাপদ বোধ করতে হবে। নিজের ভোটাধিকার চর্চায় আত্মবিশ্বাসী থাকা উচিত। সেই প্রক্রিয়ায় নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের তাদের ভূমিকা পালনে পূর্ণ সমর্থন পাওয়া উচিত।

জাতিসংঘ মহাসচিব বিবৃতিতে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান সমর্থনে জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24