মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি সিলেট

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারণা চালাতে এখন সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন তিনি। এরপর আরো দুই পীরের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর সিলেট সার্কিট হাউজে বিশ্রামের পর দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

দলীয় সভাপতির সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভোটের মাঠে পুরো সিলেট বিভাগের আওয়ামী লীগ প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24