রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা শুক্রবার

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা শুক্রবার

রবিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করে পরীক্ষাগুলো ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকাল ১০টা থেকে জেএসসিতে ইংরেজি, ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

গত  বৃহস্পতিবার শুরু হয় এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *