কলাবাগানে সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা হত্যার প্রধান আসামি গ্রেফতার

কলাবাগানে সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর কলাবাগানে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান হত্যা মামলার প্রধান আসামি জুবায়দুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

গত ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলা দায়ের করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *