রংপুরের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

রংপুরের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএলে হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি এবারের আসরের দুই ফেবারিট ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্স। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই উইকেটে দুই ম্যাচে আগে বোলিং নিয়ে হেরেছে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংস। এজন্যই বোধ হয় সাকিব আগে বোলিং নেয়ার ঝুঁকিটা নিতে চাইলেন না।

রংপুর আর ঢাকা; কাগজে কলমে শক্তিশালি দুই দলই, তারকায় ভরপুর। পয়েন্ট তালিকায়ও অবস্থানটা প্রায় কাছাকাছি। ৮ ম্যাচে ৫টি জিতেছে ঢাকা ডায়নামাইটস। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তিন নাম্বারে।

রংপুর রাইডার্স খেলেছে একটি ম্যাচ বেশি। ৯ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্টও ১০। তবে রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার চার নাম্বারে আছে মাশরাফি বিন মর্তুজার দল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *