মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ প্রশাসন

শুক্রবার সৌদি আরব যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৭ দিনের শুভেচ্ছা সফরে আগামী শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা জানায়। এতে বলা হয়, সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৯ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24