পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে অবৈধ সিমকার্ডসহ আটক-৫

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে অবৈধ সিমকার্ডসহ আটক-৫

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ১৬০টি সিমকার্ডসহ এগুলো ক্রয়-বিক্রয় চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাবের (র‌্যাব-৮) একটি টিম।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইলিয়াছ (২৮), মো. জাহাঙ্গীর মাঝি (৪০), মো. মোস্তাফিজুর রহমান (১৯), মো. আল মামুন এবং মো. আল আমিন (২৮)।

র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ওইসব সিমসহ ওই পাঁচজনকে আটক করা হয়।

এই ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *