পটুয়াখালীতে দেড় হাজার মণ ধান বোঝাই ট্রলারডুবি

নিউজ ডেস্ক:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে এক হাজার ৪০০ মণ ধান নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিকেল ৪টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে এক হাজার ৪০০ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামে একটি ট্রলার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বিকেল ৫টার দিকে আগুনমুখা নদী পাড়ি দেওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারটিতে থাকা মাঝিসহ দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া ধানের মালিক উপজেলার বাহেরচর বন্দর ব্যবসায়ী রুস্তুম আলী ফকির বলেন, ধানসহ ডুবে যাওয়া ট্রলারের হদিস পাওয়া যায়নি। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজ করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ আবারও শুরু করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *