মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রশাসন রাজনীতি

এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন নৌ-বাহিনী প্রধান

নব-নিযুক্ত নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীকে এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপস্থিতিতে এ ব্যাজ পরানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত নৌ-বাহিনী প্রধানকে এডমিরাল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরান।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর নতুন নৌ-বাহিনী প্রধান হিসাবে এডমিরাল চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে নৌ-বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মূখ্য সচিব মো. নজিবর রহমান, প্রতিরক্ষা সচিব আকতার হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে নৌ-বাহিনী প্রধান হিসাবে নিয়োগের আগে চৌধুরী রিয়ার এডমিরাল পদমর্যদায় বাংলাদেশ কোস্ট ট্রাস্টের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

নতুন নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বিগত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া এডমিরাল নিজামউদ্দিন আহমদের স্থলাভিষক্ত হন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24