মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা ১৯ এপ্রিল

সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজের বিয়েটা হয়েছে অনেকটাই ঘরোয়াভাবে, লোকচক্ষুর আড়ালে। তবে জাতীয় দলের তারকা টেস্ট ব্যাটসম্যান মুমিনুলের বিয়ে ও বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন ঘনিষ্ঠজনরা। আগামী ১৯ এপ্রিল এই অনুষ্ঠান হবে মিরপুরে।

২৭ বছর বয়সী মুমিনুলের হবু স্ত্রীর নাম ফারিহা বাশার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ম্যানেজম্যান্টে অনার্স করছেন। গত বছর পারিবারিকভাবে ফারিহার সাথে বাগদান হয় মুমিনুলের।

অনেকেরই হয়তো জানা নেই, মুমিনুলের হবু স্ত্রী ফারিহা প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান সৈকত আলীর শ্যালিকা। সৈকতের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন মুমিনুল, দুজনই বিকেএসপির ছাত্র।

মিরপুর ডিওএইচএস এর একটি কমিউনিটি সেন্টারে মুমিনুলের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জাতীয় দলের বিনয়ী এই ক্রিকেটার আমন্ত্রিত অতিথিদের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন নিজেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *