মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

সৃজনশীল কাজের প্রতি জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

সৃজনশীল কাজের প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমান সময়ে ইনোভেশন (সৃজনশীলতা) খুব দরকার। প্রতিযোগিতায় শুধু টিকে থাকতে না, বরং দারুণ কিছু করতে হলে ইনোভেশন দরকার। কপি-পেস্টের মানসিকতা পরিহার করতে হবে আমাদের।

রবিবার বিপিও সামিট-২০১৯ এর প্রথমদিনে এক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশ। আমাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে চাই। এরজন্য বিশ্বমানের শিক্ষাব্যবস্থা আমরা প্রণয়ন করতে হবে।  শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার বলেও মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শেখানোর পদ্ধতি অনেক বেশি বইনির্ভর। এটাকে আরও বাস্তব অভিজ্ঞতা নির্ভর করতে হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24