মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রের সাংবাদিক-কর্মচারীদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে বুধবার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম একটি সভা করে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মজুরি বোর্ড বাস্তবায়নকারী সব সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগে পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়।

শাওয়াল মাসের চাঁদ দেখা-সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24