মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

শনিবার দুইদিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি দুইদিনে সরকারি সফরে শনিবার বরিশালে আসছেন। শুক্রবার রাতে লঞ্চযোগে রওনা হয়ে তিনি শনিবার সকালে বরিশালে এসে পৌঁছাবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুরে আলম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রী শনিবার সকালে বরিশালে পৌঁছে ওই দিন সকাল ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজীরহাট ও রনগোপাদী এলাকার নদী ভাঙন পরিদর্শন করবেন।

সেখান থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ হয়ে বরগুনা বেতাগী উপজেলার কালিকাবাড়ি ও বামনা উপজেলার লঞ্চঘাট এলাকার ভাঙন কবলিত এলাকায় চলামান কাজ পরিদর্শন করবেন।পরবর্তীতে বিকেলে তিনি রওনা হয়ে বরিশালে আসবেন।

এছাড়া রোববার সকালে প্রতিমন্ত্রী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে তেঁতুলিয়া নদী ভাঙন পরিদর্শন করবেন। এবং ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার উদ্দেশে বিমানযোগে বরিশাল ত্যাগ করবেন।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official