মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

নির্দয় মহাজন!

মাছধরা ট্রলার মালিক মহাজন মো. নজরুলের দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হয়েছিলেন দরিদ্র জেলে জসীম। চার মাস আগে আট হাজার টাকা দাদন নেন দরিদ্র এই জেলে। কিন্তু মৌসুমের শুরুতে মাছ ধরায় ৬৫ দিনের অবরোধ। তবু ট্রলার মালিক মহাজন সাগরে মাছ ধরতে যেতে তাড়া দেন। জলে জসীম এই অবরোধ নিষেধাজ্ঞার ভেতর সাগরে মাছ ধরতে যেতে রাজি হয় না। মহাজন দাদনের টাকা ফেরত চান। আর তা দিতে হবে এখনই। নিরুপায় জেলে জসীম পনেরো দিন সময় চান। তবু মহাজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এরপর মহাজনের নির্দেশে ট্রলার মাঝি জাকির হোসেন ৯ জুন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলে শ্রমিক মো. জসীমকে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে ট্রলার মালিকের ছোট ভাই আল-আমিন ঘটনাস্থলে এসে জেলে জসীমকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হাজিরখাল এলাকার বাসিন্দা জেলে জসীমের উপর এমন ঘটনা অমানবিক দুঃখজনক। নিন্দা জানাচ্ছি মুনাফাখোর মহাজন আর ট্রলার মাঝিকে। ফেসবুক থেকে

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official