ঝিনাইদহে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্য সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কাওসার জানান, রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনের ইউপি গেটে পৌঁছালে দুটি বগি ও আটটি চাকা লাইনচ্যুত হয়। তিনি জানান, এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী, ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। কখন সময় উদ্ধার কাজ শুরু হবে তা তিনি জানাতে পারেননি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *