মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

ঈদে আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24