মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঈদুল আজহায় মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যান্য অনুষ্ঠানের ন্যায় প্রধানমন্ত্রী শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব কেএম সাখাওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official