মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

প্রশিক্ষণ, পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গত’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা সপ্তাহ। যা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন-ফেস্টুন উড়ানো, কেক কাটাসহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আখতারুজ্জামান ও ফারুক হোসেন শিকদারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official