বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

আজ ২১ মার্চ রবিবার বরিশাল নগরীর চৌমাথা এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি ফার্মেসি ও ০১টি মুদি দোকানকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

অপরদিকে বরিশালের শের- ই- বাংলা মেডিকেল কলেজ এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ৪ জন ব্যক্তিকে ১৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

অভিযান শেষে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *