মার্চ ১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com

Category : অপরাধ

বিআরটিসির বাসে এখন বাঁশ

banglarmukh official
স্টাফ রিপোর্টার// শাওন অরন্য: বাস এ বাঁশ! এ এক নতুন সংযোজন। নির্মানাধীন ভবনে রডের পরিবর্তে বাঁশ দেয়া দেখেছেন অনেকে। এবার আমরা দেখাবো বাস এ বাঁশ।...

বরিশাল মেডিকেলে স্কয়ার ও রেনেটার ওষুধ নিষিদ্ধ

banglarmukh official
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কোপানোর নির্দেশ দেয়ার খবর গণমাধ্যমে আসায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্কয়ার ও রেনেটা কোম্পানির ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতালের পরিচালক ও...

ফরিদপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

banglarmukh official
ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকা থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকেরা হলেন-মোছা....

‘চিকিৎসকরা কমিশন না খেলে চিকিৎসাব্যয় ৪০ শতাংশ কমবে’

banglarmukh official
ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকরা কমিশন নেয়া বন্ধ করলে দেশে চিকিৎসাব্যয় ৪০ শতাংশ কমে আসবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার রাজশাহী মেডিকেল...

লঞ্চে বাড়তি ভাড়ার ফাঁদে দখিনের যাত্রীরা

banglarmukh official
নৌপথে বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীদের এবারও অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে। প্রতিবছরই ঈদের আগে ও পরের ১৫ দিন বাড়তি ভাড়া আদায় করা হয়।...

পুলিশের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহনের অভিযোগে বাদির সংবাদ সম্মেলন

banglarmukh official
বরিশাল বিএম কলেজ ছাত্রী মিলি ইসলাম হত্যা মামলার আসামী কলেজ শিক্ষকের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহনের অভিযোগ করেছেন নিহতের মা পারভীন খানম। আর্থিক সুবিধা গ্রহন...

দুর্নীতির আতুর ঘর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি?

banglarmukh official
পটুয়াখালীতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ সংযোগেগ্রাহকদের কাছ থেকে দফায় দফায় উৎকোচ নেয়ার অভিযোগপাওয়া গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক থেকে শুরুকরে জেলা-উপজেলা পর্যায়ের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিশাল একটি চক্র এউৎকোচ বাণিজ্যের সঙ্গে জড়িত। কয়েকদিনের অনুসন্ধানেএমন তথ্য বেড়িয়ে এসেছে। বিলাস দাস, পটুয়াখালী সদর উপজেলার মধ্য মৌকরণএলাকার বাসিন্দা হাসিনা বেগম,ছকিনা বেগম, আবদুল বারেকমাঝিসহ একাধিক গ্রাহক অভিযোগকরে বলেন, সংশ্লিষ্ট মহিলা ইউপিসদস্য কহিনুর রেজভি বিদ্যুৎ সংযোগদেয়ার জন্য অফিসের খরচ বাবদ তাদের কাছ থেকে দুই দফায় গ্রাহকপ্রতি ৫-৬ হাজার টাকানিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ঠিকাদারের লোকজন শ্রমিকের খাওয়া ও থাকা বাবদ প্রতিগ্রাহকের কাছ নগদ ২শ’ টাকা এবং দুই কেজি করে চাল উত্তোলন করেছে। কোনো গ্রাহক এ বিষয়েআপত্তি জানালে, বিদ্যুৎ সংযোগের তালিকা থেকে তাদের নাম কেটে দেয়ার ভয় দেখানো হয়। একইএলাকার জিহাদ মাঝি জানান, তাদের বাড়ির ৩০টি ঘর থেকে গ্রাহকপ্রতি অফিস খরচ বাবদ ৫ হাজারটাকা, শ্রমিক খরচ বাবদ দুই কেজি চাল এবং ২শ’ টাকা করে নিয়েছে ইউপি সদস্য কহিনুর রেজভি। এবিষয়ে ইউপি সদস্য কহিনুর রেজভির সঙ্গে মোবাইল ফোনে জানতে চেয়ে টাকার কথা উঠালেফোনের লাইট কেটে দিয়ে তিনি ফোনটি বন্ধ করে দেন। এদিকে অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার বদরপুর খলিসাখালীর ৫নং ওয়ার্ডে সাবেক ইউপিসদস্য শাহ আলমসহ একটি চক্র বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে প্রতি ঘর থেকে পাঁচ থেকে ৭ হাজারটাকা নিয়েছে। অনুসন্ধানকালে যুগান্তর প্রতিনিধি তার পরিচয় গোপন করে সাবেক ইউপি সদস্য শাহআলমের সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের আলাপচারিতায় তিনি বলেন, একটি বাড়িতে নতুন লাইন নিতেহলে ইঞ্জিনিয়ার এনে ম্যাপ করা, অফিস খরচসহ নানা খরচ বাবদ ২০ হাজার টাকা লাগবে। কেন দিতেহবে এমন প্রশ্নে তিনি বলেন, অফিসের একাধিক টেবিলে খরচ আছে। যে টাকা দেবে তার বাড়িতেআগে খুঁটি পড়বে, যে না দেবে তার বাড়িতে খুঁটি পড়বে না। অনুসন্ধানে আরও জানা গেছে, গলাচিপা উপজেলার নলুয়াবাগী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামেপাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার পর্যন্ত দফায় দফায় উঠানো হয়েছে।আর এ উৎকোচ উত্তলোনে জড়িত রয়েছে বাদুরা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমহিউদ্দিন ও আবদুল জলিল ও তার সহযোগী ফয়সাল গং, নলুয়াবাগি দাখিল মাদ্রাসার সুপার আবুবকর ও শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, নলুবাগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুলমান্নান, প্রাক্তন শিক্ষক শাহজাহান মিয়া, বাদুরা ৭, ৮ ও ৯ মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা লোকমানওরফে ডাক্তার লোকমান ফিরোজ মাতবর, এবং গোলখালী ইউনিয়নের বলইবুনিয়ার মজিবুল হকবিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ ৩ থেকে ৪ হাজার টাকা উত্তোলন করেছেন। বাদুরা বাজারেরচালের মিল মালিক সিদ্দিক ফকির জানান, তার মিলে সংযোগ দেয়ার জন্য ৬০ হাজার টাকা দিতেহয়েছে। টাকা উত্তোলনকারী চক্রটির ইউপি সদস্য কহিনুর রেজভি, শাহজাহান মিয়ার সঙ্গেযোগযোগ করা হলে তারা জানান, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের নির্দেশে টাকা ওঠানোহয়েছে। দশমিনা উপজেলায় গ্রাহকের কাছে দফায় দফায় মিটারপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকাউঠিয়েছে সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান আবু সাইদ। আনন্দ মেলা সিনেমা হল এলাকার নাসির উদ্দিনেরছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে আবু সাইদকে দুটি মিটার বাবদ ১৬ হাজার টাকাদিতে হয়েছে। পটুয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনোজ কুমার বিশ্বাসজানান, প্রধানমন্ত্রী প্রতিশ্র“তি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেপল্লী বিদ্যুৎ কাজ করে যাচ্ছে। সদস্য ফি মাত্র ৫০ এবং মিটার বাবদ ৪৫০ টাকা নির্ধারণ রয়েছে।এছাড়া সরকার গ্রাহকের কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না। মাঠপর্যায়ে একটি চক্র মিথ্যা কথা বলেগ্রাহকদের কাছ থেকে টাকা ওঠাচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে তদন্তচলছে এবং চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  ...

৯৯৯ নম্বরে বাসযাত্রীর ফোন পেয়ে হাজির ম্যাজিস্ট্রেট

banglarmukh official
নানা বাড়ি থেকে ঈদ করে ঢাকার মিরপুরের বাসায় ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্ত সিংহ। সোমবার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে পদ্মা লাইন পরিবহনের একটি বাসে ওঠেন...

বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বাবা ছেলেসহ গ্রেপ্তার ৪

banglarmukh official
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন পিতা মাতাসহ অন্তত ৪জন। এই হামলার ঘটনায় বাবা ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার...

পটুয়াখালীতে খাল থেকে নববধূর লাশ উদ্ধার

banglarmukh official
পটুয়াখালীর গলাচিপায় সুখী বেগম (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুখী উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে...