মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক গ্রহনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন ( ৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী তামাক ১০০ গ্রাম, গাঁজা প্রস্ততকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি বিদেশী অস্ত্র, নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স ও ৮ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official