মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয় ধর্ম নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে,বাংলাদেশ আওয়ামীলীগ চতুর্থ বারের মতো সরকার গঠন করেন ও নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়।উক্ত মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেই, গত ২৪শে জানুয়ারী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হইতে মক্কা ও মদীনায় পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন, বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল (এমপি)।

সৌদি আরবের বিমান বন্দরে পৌছানোর পর, স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তা বৃন্দ ও সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সৌদিতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর জনসংযোগ কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী ( পিআরও) শরীফ মাহামুদ অপু এক বার্তায় জানান,বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল তার পরিবার সহ পবিত্র ওমরাহ হজ্বপালন এর উদ্দেশ্যে সৌদি আরব এ অবস্থান করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল (এমপি),প্রধানমন্ত্রী শেখহাসিনা ও দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করেছেন ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর (পিআরও) জানান, সপ্তাহ খানেক এর সফর শেষে তিনি দেশে ফিরবেন।

 

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24