মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জেলার সংবাদ ধর্ম বরিশাল

থানকুনি পাতা নিয়ে কোন স্বপ্ন দেখিনি- চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘করোনা ভাইরাসের ব্যাপারে থানকুনি পাতা নিয়ে গতরাতে যে স্বপ্নের কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণ গুজব। আমরা এমন কোন স্বপ্ন দেখিনি এবং এব্যাপারে কাউকে কিছু বলিনি।’

আজ জোহেরর নামাজের পর চরমোনাই মাদ্রাসার আল কারীম জামে মসজিদে তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, ‘কেউ এতে কান দিবেন না বিভ্রান্ত হবেন না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ও তাওবা ইস্তেগফার করুন।’ বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ব্যক্তিগত সচীব মাওলানা আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, এমনই এক গুজবে রাতের ঘুম হারাম হয়েছে বরিশাল নগরীর বাসিন্দাদের। একটি চক্র গুজব ছড়িয়ে দেয় চরমোনাই পীর/জৌনপুরী পীর/ছারছিনা পীর স্বপ্ন দেখেছেন এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত হবে না। মিলবে মুক্তি। সেই গুজবে সাড়া দিয়ে বরিশালসহ গোটা বাংলাদেশের বাসীন্দারা রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নেমেছেন। অনেকে ইতিমধ্যে চিবিয়ে খেয়েছেন সে পাতা। তারা বলছেন, এই থানকুনি পাতাই করোনাভাইরাসের উত্তম প্রতিষেধক।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হয়েছে এ গুজব। অনেকে ফেসবুকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ থানকুনি পাতা সংগ্রহ করতে পেরেছেন জানিয়ে ছবিও পোস্ট করেছেন। কেউ কেউ স্বজন, বন্ধুদের ফোন করে ঘুম ভাঙাচ্ছেন এবং জরুরিভিত্তিতে থানকুনি পাতা সংগ্রহের তাগিদ দিচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে আরও চারজনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official