মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। স্থানীয় দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সাংবদিক দুলাল সাহা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা। সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের সর্বাত্তক সহযোগিতা রয়েছে দাবি করে বলেন, আগামী দিনেও সাংবাদিকরা যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official