মার্চ ২১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরগুনা বরিশাল

পাথরঘাটায় ৩ কেজি গাঁজাসহ দুজন আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে।সোমবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর তালতলা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আল আমিন (৩৪) এবং মোসা. সনিয়া (২২)। আল আমিন বরগুনা জেলার পাথরঘাটা পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিল খাঁনের ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী মোসা. সনিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম মিয়ার মেয়ে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে. এম. শাফিউল কিঞ্জল এক বিজ্ঞপ্তিতে জানান, পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ওৎ পেতে থাকে কোস্টগার্ড সদস্য। এসময় ওই এলাকার থেকে মাদক বহনকারী দুজনকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। পরে‌ তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official