মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয় ধর্ম

আগামীকাল বিমানের প্রথম হজ-ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট আগামীকাল জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইটটি (বিজি- ৩০০১) ঢাকা ছাড়বে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মকর্তারা।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন। এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান এ বছর ৬৩ হাজার ৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে। যা মোট হজ্জযাত্রীর অর্ধেক।অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস। ৬ জুলাই থেকে এই এয়ারলাইনস হজ্জ ফ্লাইট শুরু করবে। এ বছর প্রথম বাংলাদেশী কিছু হজ্জযাত্রীর ইমিগ্রেশনের কাজ ঢাকায় সম্পন্ন হবে।

দুই মাস ব্যাপী হজ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৮৯ টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৫৭ এবং শিডিউল ৩২)। পোস্ট-হজে ১৪৭ টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা এবং ঢাকা-মদিনা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24