মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরগুনা বরিশাল

বরগুনায় ইজিবাইকের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে চালকের মৃত্যু

ইজিবাইকের চার্জ শেষে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আমির হোসেন (৩২) নামে এক চালক।

বুধবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম আবদুল মন্নান গাজী।

জানা যায়, সারাদিন গাড়ি চালানোর পরে মঙ্গলবার রাতে নিজ ঘরে নির্ধারিত জায়গায় ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন আমির হোসেন। সকালে ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন তিনি। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official