মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠিতে মহান স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মিলাদ। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান এবং জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।

এদিকে শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবন চত্বরে ১৫ আগস্টের খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। দুপুরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং মানব ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এমপি।

দলীয় নেতাকর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন। অপরদিকে শোক দিবস উপলক্ষে ঝালকাঠি পৌরসভা, সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়।

এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।#

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official