মার্চ ২১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. রিয়াদ তালুকদার (২৪)। আহত ব্যক্তির নাম পিয়াল (২২)।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত পিয়াল ওই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিহত রিয়াদের বন্ধু।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official