মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ধর্ম বরিশাল

বরিশালে ৬শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি। বরিশাল নগর ও জেলার সব উপজেলার প্রায় অধিকাংশ মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ।  জানাগেছে, বরিশালে এবার ৬শত ১৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল মহানগরে ৪০ টির মতো মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু জানান, মহানগরসহ গোটা বরিশাল জেলায় এখন পর্যন্ত ৬১৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  তবে চুড়ান্ত মন্ডপের বিষয়টি সঠিকভাবে জানতে আরো কয়েকদিন সময় লাগবে।  প্রতিবারের মতো এবারেও বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায় উপজেলায়।

এদিকে পূজা উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্স এর ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার)। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে প্রমুখ। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক জানান, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অনুযায়ী পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে।

পূজা উৎসবকে ঘিরে উদযাপন কমিটির নিজস্ব সেচ্চাসেবক ও আনসার সদস্যদের ছাড়াও গোটা বরিশাল জেলায় ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগরে পৃথকভাবে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের মোতায়েন করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official