মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ ধর্ম বরিশাল

বরিশালে মন্দির থেকে স্বর্ণালংকার চুরি

স্টাফ রিপোর্টার//স্বর্না বিশ্বাস:

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির থেকে সাত ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এঘটনায় শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার বাবু দত্ত জানান, শুক্রবার দুপুরে এক যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে বিকেল সাড়ে চারটার দিকে মন্দিরের কালিমাতার শরীর থেকে সাত ভরি স্বর্ণালংকার চুরি করে বের হয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষন করে চোরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official