মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি

‘আওয়ামী লীগের বিজয়ে সারা দেশ আনন্দে ভাসছে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগের অভূতপূর্ব, ঐতিহাসিক বিজয়ে সারা দেশ আনন্দে ভাসছে। আমাদের এই বিজয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তা ও উন্নয়নের অগ্রযাত্রার আগামীর যে পথ তিনি দেখিয়েছেন, তারই ফল।

সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় সুষ্ঠু ভোটের জন্য জনগণের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

আব্দুর রহমান বলেন, দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, এই নির্বাচনে অভূতপূর্ব জয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। টানা তৃতীয়বারের মত শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে এই অভাবনীয় বিজয় এনে দিয়ে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙ্গে দিয়েছে।

এ সময় নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আসা বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের প্রধানমন্ত্রী বিকাল ৪টায় ব্রিফ করবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official