মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com

Month : জুন ২০১৯

দুর্নীতির আতুর ঘর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি?

banglarmukh official
পটুয়াখালীতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ সংযোগেগ্রাহকদের কাছ থেকে দফায় দফায় উৎকোচ নেয়ার অভিযোগপাওয়া গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক থেকে শুরুকরে জেলা-উপজেলা পর্যায়ের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিশাল একটি চক্র এউৎকোচ বাণিজ্যের সঙ্গে জড়িত। কয়েকদিনের অনুসন্ধানেএমন তথ্য বেড়িয়ে এসেছে। বিলাস দাস, পটুয়াখালী সদর উপজেলার মধ্য মৌকরণএলাকার বাসিন্দা হাসিনা বেগম,ছকিনা বেগম, আবদুল বারেকমাঝিসহ একাধিক গ্রাহক অভিযোগকরে বলেন, সংশ্লিষ্ট মহিলা ইউপিসদস্য কহিনুর রেজভি বিদ্যুৎ সংযোগদেয়ার জন্য অফিসের খরচ বাবদ তাদের কাছ থেকে দুই দফায় গ্রাহকপ্রতি ৫-৬ হাজার টাকানিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ঠিকাদারের লোকজন শ্রমিকের খাওয়া ও থাকা বাবদ প্রতিগ্রাহকের কাছ নগদ ২শ’ টাকা এবং দুই কেজি করে চাল উত্তোলন করেছে। কোনো গ্রাহক এ বিষয়েআপত্তি জানালে, বিদ্যুৎ সংযোগের তালিকা থেকে তাদের নাম কেটে দেয়ার ভয় দেখানো হয়। একইএলাকার জিহাদ মাঝি জানান, তাদের বাড়ির ৩০টি ঘর থেকে গ্রাহকপ্রতি অফিস খরচ বাবদ ৫ হাজারটাকা, শ্রমিক খরচ বাবদ দুই কেজি চাল এবং ২শ’ টাকা করে নিয়েছে ইউপি সদস্য কহিনুর রেজভি। এবিষয়ে ইউপি সদস্য কহিনুর রেজভির সঙ্গে মোবাইল ফোনে জানতে চেয়ে টাকার কথা উঠালেফোনের লাইট কেটে দিয়ে তিনি ফোনটি বন্ধ করে দেন। এদিকে অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার বদরপুর খলিসাখালীর ৫নং ওয়ার্ডে সাবেক ইউপিসদস্য শাহ আলমসহ একটি চক্র বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে প্রতি ঘর থেকে পাঁচ থেকে ৭ হাজারটাকা নিয়েছে। অনুসন্ধানকালে যুগান্তর প্রতিনিধি তার পরিচয় গোপন করে সাবেক ইউপি সদস্য শাহআলমের সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের আলাপচারিতায় তিনি বলেন, একটি বাড়িতে নতুন লাইন নিতেহলে ইঞ্জিনিয়ার এনে ম্যাপ করা, অফিস খরচসহ নানা খরচ বাবদ ২০ হাজার টাকা লাগবে। কেন দিতেহবে এমন প্রশ্নে তিনি বলেন, অফিসের একাধিক টেবিলে খরচ আছে। যে টাকা দেবে তার বাড়িতেআগে খুঁটি পড়বে, যে না দেবে তার বাড়িতে খুঁটি পড়বে না। অনুসন্ধানে আরও জানা গেছে, গলাচিপা উপজেলার নলুয়াবাগী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামেপাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার পর্যন্ত দফায় দফায় উঠানো হয়েছে।আর এ উৎকোচ উত্তলোনে জড়িত রয়েছে বাদুরা নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমহিউদ্দিন ও আবদুল জলিল ও তার সহযোগী ফয়সাল গং, নলুয়াবাগি দাখিল মাদ্রাসার সুপার আবুবকর ও শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, নলুবাগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুলমান্নান, প্রাক্তন শিক্ষক শাহজাহান মিয়া, বাদুরা ৭, ৮ ও ৯ মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা লোকমানওরফে ডাক্তার লোকমান ফিরোজ মাতবর, এবং গোলখালী ইউনিয়নের বলইবুনিয়ার মজিবুল হকবিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ ৩ থেকে ৪ হাজার টাকা উত্তোলন করেছেন। বাদুরা বাজারেরচালের মিল মালিক সিদ্দিক ফকির জানান, তার মিলে সংযোগ দেয়ার জন্য ৬০ হাজার টাকা দিতেহয়েছে। টাকা উত্তোলনকারী চক্রটির ইউপি সদস্য কহিনুর রেজভি, শাহজাহান মিয়ার সঙ্গেযোগযোগ করা হলে তারা জানান, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের নির্দেশে টাকা ওঠানোহয়েছে। দশমিনা উপজেলায় গ্রাহকের কাছে দফায় দফায় মিটারপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকাউঠিয়েছে সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান আবু সাইদ। আনন্দ মেলা সিনেমা হল এলাকার নাসির উদ্দিনেরছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে আবু সাইদকে দুটি মিটার বাবদ ১৬ হাজার টাকাদিতে হয়েছে। পটুয়াখালী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনোজ কুমার বিশ্বাসজানান, প্রধানমন্ত্রী প্রতিশ্র“তি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেপল্লী বিদ্যুৎ কাজ করে যাচ্ছে। সদস্য ফি মাত্র ৫০ এবং মিটার বাবদ ৪৫০ টাকা নির্ধারণ রয়েছে।এছাড়া সরকার গ্রাহকের কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না। মাঠপর্যায়ে একটি চক্র মিথ্যা কথা বলেগ্রাহকদের কাছ থেকে টাকা ওঠাচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে তদন্তচলছে এবং চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  ...

মুঠোফোনে ৫ টাকার বেশি ধার নয়

banglarmukh official
মুঠোফোনে কথা বলার জন্য এখন থেকে ৫ টাকার বেশি ধার বা ঋণ দিতে পারবে না মোবাইল ফোন অপারেটরেরা। এখন কোনো কোনো অপারেটর ২০০ টাকা পর্যন্ত...

তাওবা কবুল হওয়ার শর্ত কি কি জেনে রাখুন

banglarmukh official
তাওবা আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। এ তাওবার মাধ্যমেই মানুষ নিজেকে সব অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখে। এ কারণেই ইলমের অধিকারী আলেমগণ বলেন, ‘(মানুষের) প্রতিটি...

স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নিতে নির্দেশ দিল হাইকোর্ট

banglarmukh official
আগামী চার মাসের মধ্যে বাসা বাড়ি, স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল ফোনের টাওয়ার সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে মোবাইল রেডিয়েশন নিয়ন্ত্রণে ১১টি নির্দেশনা দেয়...

ওসি মোয়াজ্জেম দেশে, শিগগির গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

banglarmukh official
ডিজিটাল নিরাপত্তা আইনের পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না,...

১০ ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন চূড়ান্ত আ. লীগের

banglarmukh official
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে পটুয়াখালী ও ময়মনসিংহ সদর এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১০জুন) সন্ধ্যায়...

কোরআন ও হাদীসের আলোকে জান্নাত

banglarmukh official
পরকালীন জীবনে মুসলমানদের অন্যতম একটি চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত লাভের আশায় মুসলমানরা ইহকালীন জগতে তাদের এবাদত বন্দেগীতে মশগুল থাকেন, আল্লাহকে সর্বদা স্মরণ করেন। আসুন জেনে...

বরিশাল নদী বন্দরে আজও অতিরিক্ত ভিড়

banglarmukh official
ঈদের বন্ধ এবং সরকারি সাপ্তাহিক ছুটি শেষে বুধবার খুলছে গার্মেন্টস। এ কারণে মঙ্গলবার বরিশাল নদী বন্দরে ছিলো কর্মস্থলমুখী মানুষের অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রী বোঝাই করে...

অবৈধ মটরের সংযোগ দিয়ে পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : মেয়র সাদিক আবদুল্লাহ

banglarmukh official
বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখার নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে সভাটি অনুষ্ঠিত...

৯৯৯ নম্বরে বাসযাত্রীর ফোন পেয়ে হাজির ম্যাজিস্ট্রেট

banglarmukh official
নানা বাড়ি থেকে ঈদ করে ঢাকার মিরপুরের বাসায় ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্ত সিংহ। সোমবার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে পদ্মা লাইন পরিবহনের একটি বাসে ওঠেন...